শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ৬২ বছরে পদার্পণ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। দিনটি উপলক্ষে দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

শৈশব, শিক্ষা ও রাজনৈতিক দর্শনের ভিত্তি

অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ পিতার তত্ত্বাবধানে তারেক রহমানের শৈশব কেটেছে অনাড়ম্বর ও সাধারণ পরিবেশে। ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগে ভর্তি হন। স্নাতক পর্যায়ে পড়াশোনার পাশাপাশি তিনি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো ও কার্ল মার্ক্সের মতো বিশ্বখ্যাত রাষ্ট্রচিন্তাবিদদের দর্শন গভীরভাবে অধ্যয়ন করেন, যা তাঁর রাজনৈতিক প্রজ্ঞাকে সমৃদ্ধ করে।

আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে মা বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তাঁকে সরাসরি রাজনীতির মাঠে টেনে আনে। ১৯৮৮ সালে পিতার জন্মভূমি বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে মায়ের পাঁচটি আসনের প্রচারণা সফলভাবে সমন্বয় করে তিনি একজন দক্ষ ও দূরদর্শী সংগঠক হিসেবে নিজেকে প্রমাণ করেন।

সংগ্রাম, নির্বাসন ও রাজসিক প্রত্যাবর্তন

এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিষ্ঠুর নির্যাতন ও অসংখ্য মামলার শিকার হয়েও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি। দীর্ঘ প্রায় ১৬ বছরের দুঃশাসনবিরোধী আন্দোলনে প্রবাসে থেকেও তিনি দলকে সুসংগঠিত রাখেন এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা হিসেবে ‘৩১ দফা’ ঘোষণা করেন, যা দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পায়।

দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত বছরের ২৫ ডিসেম্বর স্বদেশে ফেরেন তারেক রহমান। এরপর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে জয়লাভের পাশাপাশি তাঁর দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১৭ ফেব্রুয়ারি তিনি দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

সরকার পরিচালনায় মিতব্যয়িতা ও ৯ মাসের সাফল্য

দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রথাগত ভিআইপি সংস্কৃতি ভেঙে সাধারণ জীবনযাপনের দৃষ্টান্ত স্থাপন করেছেন তারেক রহমান। চলাচলের সময় সীমিত গাড়িবহর ব্যবহার, রাস্তা বন্ধ না রাখা এবং সরকারি ব্যয়ে কঠোর মিতব্যয়িতা আরোপের মাধ্যমে তিনি জনবান্ধব প্রশাসনের বার্তা দিয়েছেন।

গত ৯ মাসে তাঁর সরকারের হাত ধরে দেশের অর্থনীতি ও জনকল্যাণমূলক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে-

অর্থনীতি ও ব্যাংকিং

কঠোর তদারকির ফলে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে। পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ঋণের চাপ সামলেও গত পাঁচ মাসে প্রায় ২ দশমিক ০৫ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে। পাশাপাশি তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি এবং সাড়ে পাঁচ বছরের মধ্যে টাকার মান সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।

সামাজিক সুরক্ষা ও কৃষি

নিম্ন আয়ের পরিবারের জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তার ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে। এ ছাড়া প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্য

প্রাথমিক স্বাস্থ্যসেবা বিস্তারে ‘হেলথ কার্ড’ চালু করা হয়েছে। শিক্ষা খাতে স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা, প্রাইমারিতে মিড-ডে মিল, ফ্রি ওয়াই-ফাই সুবিধা এবং অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া পরিশোধে ২ হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে।

ধর্মীয় ও প্রবাসী কল্যাণ

ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা চালু ও প্রবাসীদের সেবায় ‘প্রবাসী কার্ড’ প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপূজা ও বুদ্ধপূর্ণিমায় অতিরিক্ত ছুটি ও নিরাপত্তা বাড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করা হয়েছে।

সংসদীয় গণতন্ত্র ও পরিবেশ

সংসদে জবাবদিহিতা ফেরাতে প্রথম অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত সময় : ১১:১৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬