সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৭৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ২২ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৭৭ জনের। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২ জন।
গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৬৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৩ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ১০ লাখ ৯৮ হাজার ৫৮৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ২৩ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের সকলেই নারী। তাদের বয়স ৩১ থেকে ৮০ বছরের মধ্যে। ৪ জন মারা গেছেন ঢাকা বিভাগে, অন্যজন চট্টগ্রাম বিভাগে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিশ্ব পরিস্থিতি
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৯১ লাখ ১০ হাজার ১৮৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫২ লাখ ৯৪ হাজার ৯৩৩ জন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৭৭

প্রকাশিত সময় : ০৫:৩২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১