মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনার বুস্টার ডোজ রবিবার থেকে: স্বাস্থ্যমন্ত্রী

ট্রায়ালে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম আগামী রবিবার (১৯ ডিসেম্বর) থেকে শুরু হবে। এ খবর জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় শুভ্রসেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত শীতকালীন পিঠা-পুলি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী প্রথমে সম্মুখসারির ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্ক লোকদের এই বুস্টার ডোজের আওতায় আনা হবে বলে জানান।

দেশের প্রায় সাত কোটি লোককে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে এবং প্রায় সাড়ে চার কোটি মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনার বুস্টার ডোজ রবিবার থেকে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত সময় : ০৮:২৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১