মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় শনাক্ত বেড়ে ৩৮২, মৃত্যু ২

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ২ মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৪ জনে। এই সময়ে নতুন করে আরও ৩৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৯ হাজার ৬২৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১২ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন।

এর আগে বুধবার (২২ ডিসেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা যান। অন্যদিকে করোনা শনাক্ত হয় ৩৫২ জনের দেহে।

এদিকে, বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ২২০ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৮৪ হাজার ৯৯৮ জন।

এর আগে বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মারা গিয়েছিল ৭ হাজার ১১৩ জন। শনাক্ত হয়েছিল ৭ লাখ ৪৪ হাজার ২৮৬ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৩০৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লাখ ৯২ হাজার ৭৮৯ জনে। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ৬২২ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৫ কোটি ২৫ লাখ ৬ হাজার ২০০ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ৩২ হাজার ৯৩৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৭ লাখ ৬৩ হাজার ৩০৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৪৬৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২২ লাখ ২২ হাজার ৯২৮ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ১২৮ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৪৭৩ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৫৭৩ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৯ লাখ ২ হাজার ৯৮৩ জন। মারা গেছেন ৩ লাখ ২৬৯ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, জার্মানি অষ্টম, ইরান নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩২তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় শনাক্ত বেড়ে ৩৮২, মৃত্যু ২

প্রকাশিত সময় : ১০:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১