বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহাসিক ৬ দফা দিবসে আ. লীগের কর্মসূচি

ঐতিহাসিক ৬ দফা দিবসে আ. লীগের কর্মসূচি

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক ৬-দফা দিবস (৭ জুন) উপলক্ষে কর্মসূচি হাতে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে এদিন ভোরে বঙ্গবন্ধু ভবন কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল ৯ টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন দলটির নেতাকর্মীরা।

বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘ঐতিহাসিক ৬-দফা দিবস’ উপলক্ষে এক বিবৃতিতে দেশবাসীকে ঐতিহাসিক ৭ই জুনের সকল বীর শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং দেশমাতৃকার স্বাধীনতা, মুক্তি, গণতন্ত্র ও প্রগতি প্রতিষ্ঠায় আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে পরম করুণাময়ের নিকট প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।

একই সাথে মাতৃভূমির কল্যাণে জীবন উৎসর্গকারী বীর শহীদদের পবিত্র স্মৃতি, চেতনা ও মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান উন্নত-সমৃদ্ধ সুখি-শান্তিপূর্ণ ও কল্যাণকর বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ঐতিহাসিক ৬ দফা দিবসে আ. লীগের কর্মসূচি

প্রকাশিত সময় : ১০:০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১