রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে চুরি যাওয়া মোটরসাইকেল ৩ ঘণ্টায় উদ্ধার, চোর গ্রেফতার

রাজশাহী মহানগরীতে মোটরসাইকেল চুরি হয়ে যাওয়ার মাত্র তিন ঘন্টার ব্যবধানে মোটরসাইকেলটি উদ্ধার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ। এসময় দুই চোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারীর মো. শান্তর ছেলে মো. শ্রাবন ইসলাম অমিত (১৫) ও মো. নুর মিয়া দুখুর ছেলে মো: শ্রাবন দোয়েল (১৫)। শনিবার (০৮ জানুয়ারি) বিকালে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ললিতাহার গ্রামের মো. রাইজুল ইসলামের ছেলে মো. আওয়াল হোসেন (৩৪) গত ৭ জানুয়ারি ২০২২ রাত ৮ টায় তার ব্যবহৃত FZ s Version-2 মোটরসাইকেলটি মতিহার থানার মির্জাপুর শ্যামলের মাঠ সংলগ্ন তার শ্বশুর বাড়ীর সামনে রেখে বাড়ীর ভিতরে যায়। আধা ঘন্টা পর এসে দেখে তার মোটরসাইকেলটি নাই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করে মোটরসাইকেলটি না পেয়ে বিষয়টি তিনি মতিহার থানা পুলিশকে অবহিত করেন।

সংবাদ পাওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে মতিহার থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ আনোয়ার আলী তুহীনের নেতৃত্বে এসআই দীপ্ত কুমার সিং, এসআই মো. আমিনুর রহমান, এসআই পলাশ ও তাদের টিম চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চুরির সাথে জড়িতদের সনাক্তপূর্বক গ্রেফতারে অভিযান শুরু করেন।

অবশেষে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মতিহার থানা পুলিশের ওই টিম অভিযান পরিচালনা করে রাত সাড়ে ১১ টায় মতিহার থানার তালাইমারী বাঁধ বালুর ঘাট এলাকা হতে অমিত ও দোয়েলকে আটক করে। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে চুরি যাওয়া মোটরসাইকেল ৩ ঘণ্টায় উদ্ধার, চোর গ্রেফতার

প্রকাশিত সময় : ০২:৫২:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২