বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একদিনে করোনায় মৃত্যু ১৭, শনাক্ত ৯৬১৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২০৯ জনে।

শনিবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৬১৪ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৮ দশমিক ০২ শতাংশে। দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জনে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ২০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৩১১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ০২ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৮২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন।

মারা যাওয়াদের মধ্যে ১১ জন পুরুষ, ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১১ জন। চট্টগ্রাম ও খুলনা বিভাগে ২ জন করে মারা গেছেন। এছাড়া বরিশাল ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন একজন করে।দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

একদিনে করোনায় মৃত্যু ১৭, শনাক্ত ৯৬১৪

প্রকাশিত সময় : ০৮:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২