মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ঝরল ৪ প্রাণ

চাঁদপুরের মতলবে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বরদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের অটোরিকশাচালক জসীম উদ্দীন মোল্লা (৪৯), চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার হারুন বেপারীর ছেলে হানিফ বেপারী (২৮), চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার আজিম জামানের মেয়ে নুপুর (১৪) ও ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। যার নাম-পরিচয় পাওয়া যায়নি।

এদিকে নিহত হানিফ বেপারীর স্ত্রী জান্নাত আক্তার পপিকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরও এক যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরদিয়া বাজারের জামে মসজিদের কাছে মতলবগামী অটোরিকশার সঙ্গে চাঁদপুরগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, অটোরিকশা ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ঝরল ৪ প্রাণ

প্রকাশিত সময় : ১০:৫৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২