বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, আক্রান্ত ৯ হাজার ৩৩৬

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬২৭ জনে। মোট শনাক্ত ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে সুস্থ হয়েছে ৯ হাজার ৫০৭ জন। এ নিয়ে দেশে মোট ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৬৮টি ল্যাবে ৪৪ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৪৪ হাজার ৬৭১টি। মৃতদের মধ্যে পুরুষ ২৮ ও নারী ১০ জন। এদের মধ্যে শূন্য থেকে দশ বছরের মধ্যে একজন,২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে নয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে আটজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।

একদিনে ঢাকা বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে করোনায় মারা গেছে ১৬ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ছয়জন, রাজশাহীতে পাঁচজন, খুলনা বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে দুইজন। এদের মধ্যে ৩২ জন সরকারি হাসপাতালে ও ছয়জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, আক্রান্ত ৯ হাজার ৩৩৬

প্রকাশিত সময় : ০৬:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২