মৌলভীবাজার জেলা প্রশাসক এর সাপ্তাহিক গণশুনানিতে ১৯৭১ এর রণাঙ্গনের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শিকাদ্রী মাদ্রাজি (৬৯) তার শারীরিক সমস্যার কথা জানান। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের ঐকান্তিক প্রচেষ্টায় তাঁর স্বেচ্ছাধীন তহবিল হতে এবং মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে জাতীর সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা শিকাদ্রী মাদ্রাজির জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কৃত্রিম পা (Prosthetic Leg) এর ব্যবস্থা করা হয়।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পেয়ে তিনি মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
বীর মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান সংক্রান্ত প্রধানমন্ত্রীর অনুশাসন পালনে মৌলভীবাজার জেলা প্রশাসন বদ্ধ পরিকর এবং এই উদ্যোগের সব ধরনের চেষ্টা করতে পেরে মৌলভীবাজার জেলা প্রশাসন অত্যন্ত গর্বিত।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 

























