সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দোকান ও হোটেল কর্মীদের দেয়া হচ্ছে কোভিড টিকা

দেশের দোকান ও হোটেল শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের শনিবার থেকে করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে। প্রথমে টিকা পাচ্ছেন ঢাকা শহরের ৫ লাখ কর্মচারী, শ্রমিক, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্ন কর্মী ও ফুটপাতের হকার।

এ জন্য ঢাকা শহরকে নয়টি জোনে ভাগ করা হয়েছে। পরে পর্যায়ক্রমে সারা দেশে এই শ্রেণির মানুষকে টিকার আওতায় আনা হবে।

শনিবার সকাল নয়টায় উত্তরার ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রথম দিন ১০ হাজার মানুষকে টিকা দেবে স্বাস্থ্য অধিদপ্তর। পরে ঢাকা শহরের অন্যান্য জোনে টিকা দেওয়া হবে। তাদের দেওয়া হবে সিনোভ্যাক টিকা। শুক্রবার এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও সরকারের করোনা টিকাদান ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক ও দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

দোকান ও হোটেল কর্মীদের দেয়া হচ্ছে কোভিড টিকা

প্রকাশিত সময় : ০২:৪৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২