মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে কখন পোস্ট দিলে বেশি লাইক পাবেন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাউন্ট নেই এমন মানুষ পাওয়া যায় না বললেই চলে। অনেকেরই এক বা একাধিক ফেসবুক একাউন্ট অথবা ফ্যান পেজ আছে। কেউ বেশি জনপ্রিয় আবার কেউ একটু কম। অনেকে পোস্ট দিলেই লাইক-কমেন্টস-শেয়ারে ভেসে যায়।

আবার অনেকে এগুলোর কিছুই পায় না। তাদের জন্য খুশির খবর দিয়েছে ‘বাস্টল ডটকম’। এই প্রতিষ্ঠান চার মাস ধরে ১৪ কোটির বেশি পোস্টের শত কোটি লাইক বিশ্লেষণ করে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি লাইক পাওয়া যায় সপ্তাহের কাজের দিনেগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে কোনো কিছু পোস্ট করলে। এরপর আবার মাঝে দুই ঘণ্টা একটু বিরতি থাকে বলা যায়।

এরপরে আবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে পোস্ট দিলে আপনি লাইক পাবেন অনেক বেশি। এতে আরও বলা হয়েছে, ছুটির দিনগুলোতে মানুষ ব্যক্তিগত কাজের পাশাপাশি বেশি ব্যস্ত থাকে বলে ওই দিনগুলোতে লাইকের সংখ্যাও তুলনামূলক অনেক কম হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ফেসবুকে কখন পোস্ট দিলে বেশি লাইক পাবেন

প্রকাশিত সময় : ০৩:৫৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২