মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আরও ৮ মৃত্যু, শনাক্ত ৭৫৯

করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে দেশে মোট ২৯ হাজার ২৪ জন মারা গেছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৭৫৯ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৪১ হাজার ৮১৬।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৪৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪২৫ জন। এ সময় ১৮ হাজার ৩৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৩০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ২, চট্টগ্রামে ৩, খুলনায় ১ ও রংপুরে ২ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় আরও ৮ মৃত্যু, শনাক্ত ৭৫৯

প্রকাশিত সময় : ০৫:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২