শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘আমার বাচ্চার বাবা হবেন’- কার কাছে আবদার পাক অভিনেত্রীর!

মাঠের লড়াইয়ে ধারাবাহিক হোন বা না-হোন, সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় নিউজিল্যান্ডের তারকা অল-রাউন্ডার জিমি নিশাম। চাঁচাছোলা ভাষায় নিজের মতামত প্রকাশ করাই হোক অথবা সতীর্থ বা ক্রিকেটমহলের বন্ধুদের ট্রোল করাই হোক, নিশাম কখনই পিছিয়ে থাকেন না। এমনকি অনুরাগীদের টুইটের রিপ্লাই দিতেও কখনও পিছ পা হন না নিশাম। তবে কোনও অনুরাগীর কাছ থেকে এমন প্রস্তাব পাবেন তিনি, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি কিউয়ি তারকা। খবর হিন্দুস্তান টাইমসের।

সোশ্যাল মিডিয়ায় এক নারী অনুরাগী অদ্ভূত আবদার করে বসেন নিশামের কাছে। আসলে সোশ্যাল মিডিয়ায় ফ্লার্ট করার জন্যই তিনি নিশামকে তাঁর ভবিষ্যৎ বাচ্চার বাবা হওয়ার প্রস্তাব দেন। এই অনুরাগী নিতান্ত সাধারণ কেউ নন। বরং পাকিস্তানের টেলিভিশন অভিনেত্রী সেহার শিনওয়ারি। এমন আবদার করার আগে অবশ্য নিশামকে সোশ্যাল মিডিয়াতেই ‘জিমি, আই লাভ ইউ’ লিখতেও কুণ্ঠা বোধ করেননি তিনি।

নিশাম অবশ্য এমন আবদারে বিন্দুমাত্র বিচলিত হননি। বরং জবাবে পালটা বাউন্সার দেন তিনি। নিশামের জবাব শুনে নেটিজেনরা বিস্ময় লুকিয়ে রাখতে পারেননি।

পাকিস্তানের অভিনেত্রী টুইটারে লেখেন যে, ‘জিমি, আপনি কি আমার ভবিষ্যৎ সন্তানের পিতা হতে চাইবেন?’ এমন টুইটের শেষে দু’টি মজার ইমোজি পোস্ট করেন সেহার। নিশাম স্পষ্ট লেখেন যে, ইমোজিগুলি অপ্রয়োজনীয় ছিল।

নিশামের এমন উত্তর শুনে নেটিজেনরা জানতে চান, তাহলে কি সন্তানের পিতা হওয়ার প্রস্তাবটা যথাযথ ছিল? তাহলে কি নিশাম সত্যিই চান পাক অভিনেত্রীর সন্তানের পিতা হতে?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘আমার বাচ্চার বাবা হবেন’- কার কাছে আবদার পাক অভিনেত্রীর!

প্রকাশিত সময় : ০৭:০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১