করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৮১ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জনে। শনাক্তের হার ১ দশমিক ০৯ শতাংশ। এই ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ অপরিবর্তিত থাকল। শুক্রবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার এক দশমিক ০৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১১ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮২ হাজার ১৯৭ জনে। এছাড়া একই সময়ে ৭ হাজার ৩৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয় ৭ হাজার ৪১৩টি নমুনা। দেশে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৩৮ লাখ ৩১ হাজার ৪২০টি।২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
করোনায় মৃত্যুশূন্য দিনে নতন শনাক্ত ৮১
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৫:৩৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- ১৬৬
Tag :
সর্বাধিক পঠিত


























