শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

রাজশাহীর বাঘায় বিদ্যুৎ স্পৃষ্টে বিবেক কুমার (১৩) নামের এক স্কুলপড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা আড়ানী পৌর বাজারের পূর্ব পাশে মাষ্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিবেক কুমার আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও আড়ানী পৌর মাছ বাজার এলাকার সুইপার সুবাস কুমারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, আড়ানী পৌর মাছ বাজার এলাকার বিবেক কুমার নিজ বাড়িতে দীর্ঘদিন থেকে কবুতর পালন করতেন। তার কবুতরগুলো সকালে খাঁচা (ঢোপ) থেকে ছেড়ে দেন। পরে দুইটি কবুতর খোঁজ করে পাচ্ছিলোনা। খোঁজাখুজির এক পর্যায়ে আড়ানী পৌর বাজারের পূর্ব পাশে আড়ানী মাষ্টারপাড়া এলাকায় আপেল মাহমুদের বাড়ির পাশে বিদ্যুতের তারে বসে থাকতে দেখে। পরে বিবেক কুমার আপেল মাহমুদের বাড়ির ছাদে উপর উঠে বিদ্যুতের তারে বসা কবুতর ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাস্তায় পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে যান

এ বিষয়ে তার বাবা সুবাস কুমার বলেন, সকালে কবুতর ছেড়ে খেতে দিতে দেখি। কিছুক্ষণ পরে হারানো দুইটি কবুতর খোঁজ করতে গিয়ে আড়ানী মাষ্টারপাড়ায় বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে রাস্তায় পড়ে মারা যায়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাঘায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত সময় : ০৮:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২