শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২২

দেশে গত একদিনে কোভিড আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। নতুন রোগী শনাক্ত হয়েছে ২২ জন। এ নিয়ে টানা ২৭ দিন দেশে করোনায় কারো মৃত্যু হয়নি। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৪৪ শতাংশ।

বুধবার (১৮ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪১ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ১৩৮ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১২৭ জন এবং শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ১০৩ জন।  স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৮৯০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ১টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৬২ হাজার ৮৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত একদিনে প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৪৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৮৯ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২২

প্রকাশিত সময় : ০৪:৫২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২