শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে জনসনের টিকা ব্যবহারের অনুমোদন

দেশে জরুরি ব্যবহারের জন্য জনসনের করোনা টিকা অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। এ নিয়ে দেশে মোট ৬ টি টিকার অনুমোদন দেয়া হয়েছে। সেগুলো হলো- অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার, রাশিয়ার স্পুৎনিক-ভি, চীনে সিনোফার্ম ও সিনোভ্যাক এবং ফাইজার-বায়োনটেক।

মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

এতে বলা হয়, জানসেন-ক্লিয়াগ ইন্টারন্যাশনাল এনবি, বেলজিয়াম উৎপাদিত করোনা টিকা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন (ইইউএ) প্রদানের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর এমএনসি অ্যান্ড এইচ-এর মাধ্যমে ওষুধ প্রশাসনে আবেদন করা হয়।

আবেদনের প্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদফতর ভ্যাকসিনটির ডোসিয়ার (ক্লিনিক্যাল পার্ট, সিএমসিপার্ট এবং রেগুলেটরি স্ট্যাটাস) মূল্যায়ন করে করোনা চিকিৎসার জন্য পাবলিক হেলথ ইমার্জেন্সির ক্ষেত্রে ওষুধ ইনভেস্টিগেশনাল ড্রাগ, ভ্যাকসিন এবং মেডিকেল ডিভাইস মূল্যায়নের জন্য গঠিত কমিটির সুপারিশের প্রেক্ষিতে ইইউএ প্রদান করে।

বেলজিয়ামে তৈরি টিকাটি ১৮ বছর এবং তার উপরের বয়সের ব্যক্তির জন্য ব্যবহারযোগ্য। এটি এক ডোজের। এর সংরক্ষণ তাপমাত্রা ২-৮ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, গত ১২ মার্চ টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পায়। গত ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন অধিদফতর ও ১১ মার্চ ইউরোপীয় ইউনিয়ন জরুরি ব্যবহারে জনসনের টিকার অনুমোদন দেয়। –বাংলাদেশ জার্নাল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশে জনসনের টিকা ব্যবহারের অনুমোদন

প্রকাশিত সময় : ০৯:৫৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১