দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এর আগে গত সোমবার ২ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৪ জনের। এর মধ্যে ঢাকা বিভাগেই ২৫ জনের শনাক্ত হয়।
সোমবার (৩০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে ৫ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৬৩।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















