মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে আরও ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৭০০ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৪ হাজার ৩২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত ৩০ মে করোনায় ১ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ২৩ মে করোনায় ২ জনের মৃত্যু হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ৪৩

প্রকাশিত সময় : ০৫:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২