রাজশাহীতে গত ২৪ ঘন্টায় ২৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।শনিবার (১৯ জুন) রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৬৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র হতে জানা যায়, শনিবার রাজশাহী মেডিকেল কলেজে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাাঁর মোট ৬৫৮ জন রোগীর করোনার নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ২০০ জনের করোনা নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে ২২৭ জনের করোনার নমুনা পরীক্ষা করে ১৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নওগাঁর ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া ল্যাব দুটিতে ৩৫৮ জনের করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে।
এদিন ০৬ জন বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীর করোনার নমুনা পরীক্ষা হয়। তাদের মধ্যে ০২ জনের করোনা পজেটিভ এবং ০৪ জনের নেগেটিভ আসে।

নিজস্ব প্রতিবেদক 
























