সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেসিকে ফেরাতে পারে বার্সা, জানালেন লাপোর্তা

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি কখনও স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে দেবেন, একসময় ঘুণাক্ষরেও তা টের পাওয়া যায়নি। অথচ আজকে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জ্যামাইকার (পিএসজি) হয়ে খেলছেন তিনি।

মেসির বার্সেলোনা ছাড়ার পেছনে রয়েছে ক্লাবটির কঠোর নিয়মের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়া। এছাড়া মেসির ক্লাব ছাড়ার পর থেকেই বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তাকে দুষেছেন অসংখ্য মেসিভক্ত। এবার সেই দায় স্বীকার করে নিলেন এই বার্সা সভাপতি। খবর স্পোর্টস মোলের।

মেসির বার্সেলোনা ছাড়ার এক বছরের মাথায় হোয়ান লাপোর্তা বলেন, আর্জেন্টিনার এই মহাতারকাকে আবারও বার্সেলোনা ক্লাবে ফিরিয়ে আনতে চাই। তার কাছে নৈতিকভাবে ঋণী আমরা।

তিনি আরও বলেন, মেসিকে ক্লাবে ফিরিয়ে আনা আমার তীব্র আকাঙ্ক্ষা। যেভাবে বার্সার সঙ্গে মেসির সম্পর্কটা শেষ হয়েছে, তাতে নিজেরও খানিকটা দায় দেখছি আমি। তবে তাকে ফেরানোর বিষয়টা এখনো অনেক যদি কিন্তুর বেড়াজালে আটকে আছে। আর আমরা একে বাস্তবে রূপ দিতে পারবো। আমাদের আকাঙ্ক্ষাটা এমনই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেসিকে ফেরাতে পারে বার্সা, জানালেন লাপোর্তা

প্রকাশিত সময় : ১১:৫৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২