বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘যতই ঝড়ঝাপটা আসুক, মোকাবিলায় সক্ষম’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতই ঝড়ঝাপটা আর প্রাকৃতিক দুর্যোগ আসুক, বাংলাদেশের মানুষ তা মোকাবিলায় সক্ষম।

মঙ্গলবার (২২ জুন) রাজধানীর শেরে বাংলানগরে একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন সরকার প্রধান। বৈঠকে শুরুতে দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, এমডিজি (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) বাস্তবায়নেও কিন্তু বাংলাদেশ অনেক অগ্রগামী ছিল। সেখানে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে আর এসডিজির ক্ষেত্রেও আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। আমাদের সুষ্ঠু পরিকল্পনা, সুনির্দিষ্ট দিক দর্শন আছে ও আমরা সেই পরিকল্পিতভাবে এগোচ্ছি বলেই এটা অর্জন সম্ভব।

‘বাংলাদেশ যা কিছু অর্জন করেছে তা সম্মিলিতভাবে কাজ করার কারণেই অর্জিত হয়েছে। সবচেয়ে ভালো লাগে সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় আর সেটা বাস্তবায়নে সামরিক-অসামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, দলীয় নেতাকর্মীসহ দেশের জনগণ তা গ্রহণ করে ও বাস্তবায়নে এগিয়ে আসে।’

অনেক সমস্যা মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মনুষ্যসৃষ্ট দুর্যোগও মোকাবিলা করতে হয়েছে। সেগুলো অতিক্রম করেও বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।

একনেক বৈঠকে ৪ হাজার ১৬৬ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প উপস্থান করা হয়। এসময় ৮৬৫ কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইল জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করে পরিকল্পনা কমিশন।

এছাড়াও ৬৪৮ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উন্নয়ন প্রকল্প এবং ৭৮২ কোটি টাকা ব্যয়ে গাজীপুর সিটি করপোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও বাস ট্রাক টার্মিনাল নিমার্ণের জমি অধিগ্রহণ প্রকল্পও উপস্থাপন করা হয়েছে। –জাগরণ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘যতই ঝড়ঝাপটা আসুক, মোকাবিলায় সক্ষম’

প্রকাশিত সময় : ০৩:৩৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১