সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিমিকে দেখেই ভক্তের প্রেম নিবেদন

দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। বছরের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব ঘিরে একটু নাচা-গানা না করলে কি চলে! পায়ে আলতা আর নূপুর পরে, গায়ে নতুন শাড়ি জড়িয়ে তেমনই এক গানের ভিডিও প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক খবরে বলা হয়েছে, মিমির পূজার গানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পরই নেটিজেনরা সরব হয়েছেন। ভিডিওটি নিয়ে ট্রোলও করা হচ্ছে। কারণ, ভিডিওটিতে কোনো সাউন্ড ছিল না।

এরপর মিমিও চুপ করে বসে থাকেননি। ট্রোলের জবাব দিয়েছেন এভাবে, আপনারাও সাউন্ড পাচ্ছেন না তো? পাবেন কী করে, কারণ পুরো গান আসতে অপেক্ষা আরও কয়েক দিনের।

পরে অন্য এক পোস্টে এ অভিনেত্রী জানান, আগামী ২৪ সেপ্টেম্বর পুরো গানটি প্রকাশ করা হবে। ওই পোস্টের নিচেও ভক্তদের কমেন্টের ঝড় বয়ে যায়। তবে ভক্তরা এখানে মিমির উদ্দেশে জানিয়েছেন, দারুণ কায়দা করে মন জিতে নিয়েছেন অভিনেত্রী।

এক ভক্ত মিমিকে দুর্গা নামে ডেকে প্রেম নিবেদন করে লিখেন, তুমি কেমন আছো মা দুর্গা, তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসতে চাই। জবাবে মিমি লিখেন, মা দুর্গাকে আমরা সবাই ভালোবাসি।

প্রসঙ্গত, মিমির ‘পোস্ত’র হিন্দি রিমেকও মুক্তির অপেক্ষায়। তবে এবার ওয়েব সিরিজে আসছেন এ অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিমিকে দেখেই ভক্তের প্রেম নিবেদন

প্রকাশিত সময় : ০৯:২৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২