সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নোরা ফাতেহিকে লিগ্যাল নোটিশ

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির গত সেপ্টেম্বরে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় আসতে পারেননি তিনি। আগামী নভেম্বরে গ্লোবাল এসিভার অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন নোরা। যে কারণে মিরর গ্রুপ থেকে তাকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।

নোটিশে বলা হয়, গত সেপ্টেম্বরে তাদের একটি প্রোগ্রামে আসার কথা ছিল নোরার। ১৫ লাখ রুপিও অ্যাডভান্স নিয়েছিলেন তিনি। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় নোরা আসতে পারেননি।

পরবর্তী সময়ে আগের ১৫ লাখ রুপি ফেরত দেয়ার ব্যাপারে যোগাযোগ করা হলেও নোরার তরফ থেকে কোনো জবাব আসেনি। এ অবস্থায় নতুন আরেকটি অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য নোরার ঢাকায় আসার ঘোষণা মিরর গ্রুপ’র জন্য অসম্মানজনক বলে জানানো হয়।

এ জন্য মিরর গ্রুপের পক্ষ থেকে আইনি নোটিশের মাধ্যমে তাদের অর্থ ফেরত দেয়ার আগে নভেম্বরে নোরা ফাতেহিকে ঢাকার অনুষ্ঠানটিতে যোগ না দেয়ার অনুরোধ করা হয়েছে। নয়তো তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মিরর গ্রুপের প্রধান শাজাহান ভূইয়া সাজু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নোরা ফাতেহিকে লিগ্যাল নোটিশ

প্রকাশিত সময় : ০৯:৪৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২