রাজশাহীতে নবম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে ওই ছাত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই ছাত্রী রামেক হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডে এ গাইনী পোষ্ট অপারেটিভ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
এর আগে ছোট বোনগ্রাম কোটাপুকুর এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন জানান, অভিযুক্ত আকাশ (২২) পলাতক রয়েছে। তার বাড়ি নগরীর উপশহর দড়িখরবোনা এলাকায়। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নিজস্ব প্রতিবেদক: 

























