ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে সুফিয়া খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ মার্চ) সকালে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- নিহত সুফিয়া খাতুনের জা ফিরোজা বেগম (৪৫) ও তার দুই মেয়ে নাহিদা আক্তার শিল্পী (২৫) এবং তামরীন আক্তার ২৭। ওসি ফারুক আহমেদ জানান, উপজেলার সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়া গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে তার সৎ ভাই সাত্তার, সূর্যত আলী, হেকমত ও আজিজুলের জমি নিয়ে বিরোধ চলছিলো। গতকাল সকালে বিরোধপূর্ণ জমিতে সিরাজুলের তৈরী দোকান ঘর ভাঙচুর করে সাত্তার ও তার লোকজন। সিরাজুল ও তার লোকজন ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সিরাজুল ও তাঁর লোকজন চলে গেলে সূর্যত আলী ও তার লোকজন সিরাজুলের বাড়িতে হামলা চালায়। এসময় সিরাজুলের স্ত্রী সুফিয়া খাতুনকে পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাবিনা, শিল্পী আক্তার ও ফিরোজাকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী সিরাজুল ইসলাম ১০ জনকে আসামি করে মামলা করেছেন। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গৃহবধূকে পিটিয়ে হত্যা, ৩ নারী গ্রেপ্তার
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০২:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- ২০১
Tag :
সর্বাধিক পঠিত



























