সিলেটে এক ঘণ্টার ব্যবধানে পর পর চারবার মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। আজ শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে চতুর্থবার সর্বশেষ মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
এর আগে সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম, ১০টা ৫১ মিনিটে দ্বিতীয় এবং ১১টা ২৯ মিনিটে তৃতীয় ভূমিকম্প অনুভূত হয়। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে ঢাকা থেকে সিলেট আবহাওয়া অফিসকে কিছু না জানানোর কারণে ভূমিকম্পের বিষয়ে কিছু বলতে পারছেন না সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।
সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, টানা চার বার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ঢাকা থেকে রিপোর্ট না এলে এর মাত্রা ও উৎপত্তিস্থলের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তবে দ্রুত রিপোর্ট চলে আসবে।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 




















