নওগাঁর পৃথক স্থানে বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) বিকেলে জেলার পত্নীতলা উপজেলায় তিন জন এবং পোরশা উপজেলায় এক জন মারা যান। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, বিকেলে বজ্রপাতে উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা খাদেমুল ইসলাম (৪৫) এবং মো. মোতাহার হোসেন (৩৫) নামে দুইজন মারা যান। এছাড়া, একই উপজেলার দিবর ইউনিয়নের ছোটমহারন্ছদী গ্রামের মাসুদ রানা (১৯) নামে আরও একজনের মৃত্যু হয় বজ্রপাতে। পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, বিকেলে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে গিয়ে বজ্রপাতে আজিজুল হক (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আজিজুল হক উপজেলার নিতপুর সোহাতী গ্রামের মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে।
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০৮:১৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- ৯৪
Tag :
সর্বাধিক পঠিত


























