মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাবি শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফ

রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট শিক্ষার্থীদের হলের আবাসিক ও পরিবহন ফি মওকুফ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সিদ্ধান্ত অনুযায়ী যে সকল শিক্ষার্থীর নিকট ইতোমধ্যে এ দুটি খাতে অর্থ আদায় করা হয়েছে তা যথাসময়ে সমন্বয় করা হবে। আজ সন্ধ্যা ৭.০০ টায় উপাচার্য ভবনে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫০৬ তম সভায় শিক্ষার্থীদের উপরোল্লিখিত ফিসমূহ মওকুফ করার চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদিত হয়।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের লিখিত আবেদন বিবেচনা করে গতকাল বুধবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কমিটির ৫৪৯ তম সভায় এপ্রিল ২০২০ থেকে সেপ্টেম্বর ২০২১ সাল পর্যন্ত ১৮ মাসের হলের আবাসিক ও পরিবহন ফি মওকুফের সুপারিশ করা হয়। সিন্ডিকেট আজ তার চূড়ান্ত অনুমোদন দিল।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাবি শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফ

প্রকাশিত সময় : ১০:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১