সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর পদ্মায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকায় পদ্মা নদী থেকে প্রথমে শিশু সিয়ামের (১১) মরদেহ উদ্ধার হয় ও বিকেল সাড়ে ৪টার দিকে একইস্থান থেকে উদ্ধার হয় শিশু সাজিদের (১২) মরদেহ।

মৃত সিয়াম রাজশাহী নগরীর চরসাতবাড়িয়া এলাকার শুকুর আলীর ছেলে। এছাড়াও সে রাজশাহী নগরীর ডাশমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। আর নগরীর চরশ্যামপুর এলাকার নেকবর আলীর ছেলে সাজিদ।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার দুপুরে শিশু সিয়াম ও সাজিদ এক রাজশাহীর সাতবাড়িয়া এলাকায় পদ্মায় গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তারা দুজনই পদ্মা নদীর গভীর পানিতে তোলিয়ে যায়। এসময় স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধারে চেষ্টা করেও ব্যর্থ হয়।

পরে রাজশাহী ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি দল তাদের উদ্ধারে কাজ শুরু করে। শুক্রবার রাত ৮টা পর্যন্ত ডুবুরিদল অভিযান চালিয়েও তাদের উদ্ধার করতে পারেনি। আজ শনিবার দুপুরের দিকে চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকার পদ্মা থেকে শিশু সিয়ামের মরদেহ উদ্ধার হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উদ্ধার হয় শিশু সাজিদ।

রাজশাহী নৌ পুলিশের এসআই শাহরিয়ার বলেন, চারঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সিয়ামের। আর বিকেলে উদ্ধার হয় শিশু সাজিদ। নৌ পুলিশ ছাড়াও চারঘাট থানা পুলিশের সদস্যরা বিষয়টি মনিটরিং করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীর পদ্মায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত সময় : ০৯:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩