রাজশাহীর দুর্গাপুরে ওভারটেক করতে গিয়ে ট্রাক চাপায় শান্ত নামের এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শান্ত রাজশাহীর বাগমারা উপজেলার বাসুবোয়ালিয়া গ্রামের জেকের আলীর ছেলে। তিনি রাজশাহী কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এঘটনায় দুর্গাপুর থানায় একটি মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে দুর্গাপুর উপজেলা মোড় সংলগ্ন সড়কে মোটরসাইকেল আরোহী শান্তর সামনে দিয়ে একটি ট্রাকটি যাচ্ছিল। পেছন থেকে ট্রাকটিকে অতিক্রম করার চেষ্টা করেন শান্ত। কিন্তু সড়কের ধারে বালুর স্তূপ থাকায় তাঁর মোটরসাইকেল পিছলে গিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে যান। এসময় ঘটনাস্থলে তার পুরো শরীর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায়। এসময় পথচারীরা শান্তকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেন। এরপর স্বজনদের খবর দেন তাঁরা। কিন্তু শান্তর বাড়ি বাগমারা উপজেলা হওয়ায় স্বজনদের আসতে দেরি হয়। দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সন্ধ্যা ৭টার দিকে আসেন তাঁর স্বজনরা। পরে সেখান থেকে শান্তকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান। এবিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন হাসান জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় দুর্গাপুর থানায় একটি মামলা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালাতক রয়েছে। তবে খুব শীঘ্রই পলাতক আসমীকে আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দুর্গাপুরে ওভারটেক করতে গিয়ে ট্রাক চাপায় নিহত কলেজ ছাত্র
-
দুর্গাপুর প্রতিনিধি : - প্রকাশিত সময় : ০৩:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- ২০১
Tag :
সর্বাধিক পঠিত


























