চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রলির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কানসাট-গোমস্তাপুর মহাসড়কে পুসকুনি (মিনাবাজার) এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানাচ্ছি।
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিবগঞ্জে অটোরিকশা-ট্রলি সংঘর্ষে নিহত ২
-
রিপোর্টারের নাম - প্রকাশিত সময় : ০৪:৫৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- ১১১
Tag :
সর্বাধিক পঠিত


























