বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা : নথি না থাকায় আত্মসর্পণে বিলম্ব

রাজশাহী মহানগর বিএনপির নেতাদের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) আত্মসমর্পণ করতেগিয়েছিলেন তারা।

কিন্তু মূল নথি না থাকায় ম্যাজিস্ট্রেট  কোর্ট থেকে নথি তলব করে পুনরায় আগামী ২৬ সেপ্টেম্বর আত্মসমর্পনের আদেশ দেন আদালত। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগর বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রে জানা গেছে-  মার্চ মাসে রাজশাহীতে অনুষ্ঠিত বিএনপি’র মহাসমাবেশে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় রাজশাহী মহানগর বিএনপির নেতাদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। গত ২৬ আগস্ট উক্ত  রাষ্ট্রদ্রোহ মামলায় উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন প্রাপ্ত হোন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি মো. মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি, সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ- সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন। বৃহস্পতিবার তার নিম্ন আদালতে আত্মসর্পণ করতে গেলে মূল নথি না থাকায় ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে নথি তলব করে পুনরায় আগামী ২৬ সেপ্টেম্বর আত্মসমর্পনের আদেশ দেন আদালত।

প্রেসবিজ্ঞপ্তিতে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে-  সরকার সকল রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে আসন্ন গণঅভ্যুত্থানের ভয়ে ভীত হয়ে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দের নামে একের পর এক মিথ্যা, সাজানো, দুরভিসন্ধিমূলক মামলা দিয়ে রাজনৈতিক হয়রানি অব্যাহত রাখা হয়েছে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে রাজপথের লড়াই ও ন্যায় বিচারের আইনি লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আত্মসমর্পণের জন্য আসা নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা : নথি না থাকায় আত্মসর্পণে বিলম্ব

প্রকাশিত সময় : ১০:২৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১