বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে অফিসে এসে তিনি এই নির্দেশ দেন।

সামন্ত লাল সেন বলেন, যেসব হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স নেই, সেগুলো বন্ধ করে দেওয়া হবে। যারা এই নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তিনি বলেন, মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা নেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ হাসপাতাল ক্লিনিকের বিপক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে আদালতের যে নির্দেশনা আছে তা দেখে ব্যবস্থা নেওয়া হবে।

অধিদপ্তরের এডিজি ডা. আহমেদুল কবীর জানান, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিবন্ধিত বেসরকারি হাসপাতালের সংখ্যা ৮ হাজার এবং ক্লিনিক ৯ হাজার। এর বাইরে যেসব হাসপাতাল ও ক্লিনিক এখনো নিবন্ধিত হয়নি তাদের বিরুদ্ধে শিগগির অভিযান চালানো হবে।

ডা. সামন্ত লাল সেন বলেন, দপ্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। ওটা করতে পারলে ঢাকা শহরে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিতে হবে না। আমি প্রত্যেকটা হাসপাতালে যাব। কী কী সমস্যা আছে, জানব। তার পর আমি একটা কর্মপরিকল্পনা করব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত সময় : ০৫:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪