প্রকাশিত এই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ রবিবার সমিতির দেওয়া ওই প্রতিবাদলিপিতে সমিতির সভাপতি অধ্যাপক ড.অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান ও সাধারণ সম্পাদক ড. জান্নাতুল ফেরদৌস স্বাক্ষর করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বিবৃতিতে বলা হয়েছে ।
গত০৭ ফেব্রুয়ারি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নিন্দা সম্প্রতি ‘আমার সংবাদ’ ও ‘দি ডেইলি ক্যাম্পাস’ অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক অপতৎপরতায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে যে, সংবাদটি বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রকাশিত হয়নি।
প্রকাশিত সংবাদটি অনুপুঙ্খ বিশ্লেষণ করে দেখা যায় যে, একটা হীনকৌশলের আশ্রয়ে ও অসৎ উদ্দেশ্য নিয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের বিধিসম্মত শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর শিক্ষা, গবেষণা ও উন্নয়ন-এ তিনটি লক্ষ্যকে সামনে রেখে সাফল্যের সাথে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই প্রবহমান ধারাকে ব্যাহত করার জন্য সংবাদের নামে এ ধরনের মিথ্যা ও অপতথ্য প্রচার করা হয়েছে।
একটি স্বার্থান্বেষী গোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ তথা বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ন করার জন্য এ ধরনের সংবাদ প্রকাশ করেছে বলে প্রতীয়মান।
আমরা আশা করছি, বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল রাখতে দেশের সকল পর্যায়ের নিউজ পোর্টাল তথা গণমাধ্যম আরও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকবে। আমরা এ ধরনের সংবাদে বিচলিত ও বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























