নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ মাদরাসা কেন্দ্রে ৫৭ দাখিল পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রক্সি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দ্রসচিবসহ ৫৮ জনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নজিরবিহীন এই প্রক্সিকাণ্ড ঘটেছে নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে। নওগাঁর জেলা প্রশাসক গোলাম মাওলা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনা তদন্তে যাচাই-বাছাই চলছে। পরে বিস্তারিত জানানো হবে। জানা গেছে, এর আগে বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় একইভাবে অংশগ্রহণ করে ওই শিক্ষার্থীরা। আজ পরীক্ষা দিতে এসে তারা ধরা পড়ে। গত ১৫ ফেব্রুয়ারি মাদরাসা বোর্ডের অধীন শুরু হয়েছে এবারের দাখিল পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ২ লাখ ৯০ হাজার ৯৪০ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ৮৪১ ও ছাত্রী ৩১ হাজার ৫৩২। দাখিল পরীক্ষা শেষ হবে ১৪ মার্চ। ১৬-৩০ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় এক কেন্দ্রের সব পরীক্ষার্থী ভুয়া, সচিবসহ আটক ৫৮
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৬:৩৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- ১৩২
Tag :
সর্বাধিক পঠিত


























