মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, ৭১ শতাংশই ফেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) (২০২৩-২৪) শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৫৭ হাজার ৭৫জন শিক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছেন ৪০ হাজার ৬৯২জন শিক্ষার্থী। শতকরা হিসেবে ফেলের হার দাঁড়ায় ৭১.৩ শতাংশ।রেজাল্টের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. খায়রুল ইসলাম।

তিনি বলেন, বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর  ৫৭ হাজার ৭৫ জনের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৩৮৩ জন। সে হিসেবে পাসের হার ২৮.৭শতাংশ।

প্রসঙ্গত, এবারের ভর্তি পরীক্ষা দেশের  ৩টি বিভাগে অনুষ্ঠিত হয়। এতে ‘বি‘ ইউনিটে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৫ হাজার ২৬৭ জন। এর মধ্য থেকে ৫৭ হাজার ৫২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, ৭১ শতাংশই ফেল

প্রকাশিত সময় : ১১:৪৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪