বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

টানা দাবদাহের কারণে বিভিন্ন জেলায় বেশ কয়েকদিন স্কুল-কলেজ বন্ধ থাকলেও তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হওয়ায় আজ রোববার খুলছে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গত সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সর্বশেষ শনিবারও দেশের ২৫ জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে তাপমাত্রা কমায় রোববার থেকে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় গত ২৫ এপ্রিলে প্রকাশিত প্রজ্ঞাপনের শর্তাদি পালন সাপেক্ষে এসব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে।

এদিকে, ৫ এপ্রিল রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে বলে আগেই জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

প্রকাশিত সময় : ১০:০০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪