মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে প্রাণ গেল দুই শ্রমিকের

রাজধানীর পৃথক স্থানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকার মাসুদ মিয়া (৩০) ও ডেমরা মুসলিম নগর এলাকার আয়তুল (৩৫)। আজ মঙ্গলবার (২৮ মে) বেলা ১১টার দিকে ডেমরা মুসলিম নগর এলাকায় নির্মাণাধীন ভবনের তিনতলার লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান আয়তুল। এছাড়া সোমবার (২৭ মে) রাতে রায় সাহেব বাজার ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির ফাঁক দিয়ে নিচে পড়ে যান মাসুদ। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত মাসুদের সহকর্মী জাহাঙ্গীর আলম জানান, মাসুদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাঠলাপাড়া গ্রামে। বর্তমানে রায় সাহেব বাজার এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবনে থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। সোমবার রাতে মাসুদ ঝড়ের সময় অন্ধকারে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দ্বিতীয় তলার সিঁড়ির ফাঁক দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে মৃত আয়তুলের সহকর্মী মো. শাহকামাল জানান, তারা ডেমরা মুসলিম নগর এলাকায় একটি ১০ তলা ভবনে কাজ করেন। আয়তুল সেখানে রাজমিস্ত্রির সহযোগীর কাজ করতেন। ঘটনার সময় তিনি কিছু মাল নিয়ে চার তলা থেকে নিচে নামছিলেন। এ সময় তিনতলায় লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। দেখতে পেয়ে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে প্রাণ গেল দুই শ্রমিকের

প্রকাশিত সময় : ০৫:৫৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪