মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু ২২ জুন

গতবছরের নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ (১২তম) সমাবর্তন। সে লক্ষ্যে একই বছরের ১১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছিল সাবেক শিক্ষার্থীদের। তবে, বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি অনুষ্ঠানটি। নতুন করে সমাবর্তনের সময় নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২৮ নভেম্বর। এর আগে আবারও রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের।

২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২ জুন থেকে ৩০ জুন রাত ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন এবং ফি প্রদান সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন ফি পাঁচ হাজার টাকা। এটা মূল সনদ, সমাবর্তন গাউন, টুপি ও স্যাষে এবং আনুষঙ্গিক ফি বাবদ নেওয়া হচ্ছে। সমাবর্তনের কস্টিউম ফেরত দিতে হবে না। রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফি ওয়েবসাইট হতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে। ফি প্রদানের Transaction ID (TrxID) টি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।

রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত ছবি অবশ্যই সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন (৩০০×৪০০ পিক্সেল) ছবি হতে হবে। ফরমটি যথাযথভাবে পূরণ করার পর প্রাপ্ত PDF টির রঙ্গিন প্রিন্ট করে নিতে হবে। সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের সময় অবশ্যই সাময়িক সনদপত্র (উত্তোলন করে থাকলে) এবং রেজিস্ট্রেশন ফরমের রঙ্গিন প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। সাময়িক সনদপত্র (উত্তোলন করে থাকলে) জমা সাপেক্ষে মূল সনদপত্র প্রদান করা হবে।

সমাবর্তনে অংশগ্রহণকারীদের যোগ্যতার বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে স্নাতক বা, স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জনকারীগণ, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রী অর্জনকারীগণ এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীগণ রেজিষ্ট্রেশন করতে পারবেন। তবে, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে স্নাতক বা, স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জনকারীগণ এবং ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীগণ, স্নাতক বা, স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর যেকোন একটির জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত ছবি, ইমেইল ও মোবাইল নম্বর কনভোকেশন সুভ্যেনিরে প্রকাশ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু ২২ জুন

প্রকাশিত সময় : ১০:৩১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪