বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, নতুন নতুন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি) সদস্য রাষ্ট্রগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। এর মাধ্যমে সব সমস্যার যথাযথ সমাধান খুঁজে পাওয়া যাবে। আজ রোববার (৭ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ এর ৩৯তম নির্বাহী কমিটির সভা এবং ২৭তম বোর্ড কমিটির সভায় তিনি এ কথা বলেন। নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে ডা. সামন্ত লাল সেন বলেন, আজ আমাদের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা, অংশীদারিত্ব, নেটওয়ার্কিং, যুগোপযোগী উদ্ভাবন এবং প্রযুক্তি স্থানান্তরে সহযোগিতা আগের চেয়ে বেশি প্রয়োজন। উদ্ভুত নানা সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সদস্য রাষ্ট্রগুলো একসঙ্গে কাজ করলে যথাযথ সমাধান খুঁজে পাব। তিনি বলেন, পিপিডির সদস্য দেশগুলোর মধ্যে প্রজনন স্বাস্থ্য, জনসংখ্যা এবং উন্নয়নের সেরা দৃষ্টান্তসমূহ আদানপ্রদান করা উচিত যাতে আমরা একে অপরের কাছ থেকে শিখে পারষ্পরিকভাবে লাভবান হতে পারি। জনগণের জীবনমান উন্নয়নে আমাদের প্রতিশ্রুতি বদ্ধ হওয়া উচিত। যাতে আমরা জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারি। জনসংখ্যা ও উন্নয়নভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলা করে পিপিডির সদস্য দেশগুলোতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতা দৃঢ় করার প্রতিশ্রুতির মাধ্যমে নির্বাহী কমিটির সভা সমাপ্ত হয়। নির্বাহী বোর্ডের এ সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, পিপিডি বোর্ডের সেক্রেটারি মোহাম্মদ দোয়াগি, চায়না স্বাস্থ্য কমিশনের উপমহাপরিচালক লি ওয়েইসহ ইন্দোনেশিয়া, বেনিন, তিউনেশিয়া, দক্ষিণ আফ্রিকা থেকে মন্ত্রীপর্যায়ের ব্যক্তিবর্গ এবং উচ্চপদস্থ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি) একটি আন্তঃসরকারি সংগঠন যা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যকার জনসংখ্যাজনিত ও উন্নয়নভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে থাকে। বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত এ সভায় পিপিডির সদস্য ২৩টি রাষ্ট্রের মন্ত্রী ও সহযোগী সমন্বয়কারীরা অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্বাস্থ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত সময় : ০৭:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪