রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কারিগরি ত্রুটির কারণে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে দেশের সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দেশের কয়েকটি জেলায় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মধ্যরাত থেকে মুঠোফোনের গ্রাহকেরা দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। অপারেটর সূত্রগুলোও জানিয়েছে, ছয়টি জেলায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।
অপারেটর সূত্র জানায়, গত বুধবার প্রথমে কুমিল্লায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। এরপর আরও পাঁচটি জেলায় ধাপে ধাপে ইন্টারনেট বন্ধ করা হয়।
গ্রাহকরা জানিয়েছেন, তারা মুঠোফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। এ বিষয়ে বিস্তারিত জানতে দুটি অপারেটরের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তারা এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।
মোবাইল সিমের একাধিক ডাটা ব্যবহারকারী জানান, সকাল থেকে মোবাইল সিমের ডাটা চালু করার পর তারা কোনো সংযোগ পাচ্ছেন না। এতে জরুরি কাজে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না তারা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

কারিগরি ত্রুটির কারণে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ

প্রকাশিত সময় : ০৩:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১