শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার রাজশাহীসহ ১২টি সিটির কাউন্সিলর অপসারণ

সারা দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছিল আগেই। এবার এসব সিটি করপোরেশনের কাউন্সিলরদেরও অপসারণ করেছে সরকার। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এই ১২ সিটি করপোরেশন হলো ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। একই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে। এর আগে ১৯ আগস্ট এসব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল। তখন ১২টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার।সূত্র: কালের কণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এবার রাজশাহীসহ ১২টি সিটির কাউন্সিলর অপসারণ

প্রকাশিত সময় : ১১:০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪