শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শেখ আব্দুর রশিদ। তিনি হ‌চ্ছেন দেশের ২৫তম মন্ত্রিপরিষদ সচিব। বর্তমান ম‌ন্ত্রিপ‌রিষদ স‌চিব মো. মাহবুব হোসেনের স্থলাভিষিক্ত হবেন শেখ আব্দুর রশিদ।

শেখ আব্দুর রশিদ‌কে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান- সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। আগামী ১৪ অক্টোবর থেকে তার নিয়োগ কার্যকর হবে।

শেখ আব্দুর রশিদ‌ এর আগে চুক্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১৭ আগস্ট চুক্তিতে দুই বছরের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব নিয়োগ পান অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শেখ আব্দুর রশিদ। পরের দিন তাকে সিনিয়র সচিব করা হয়।

শেখ আব্দুর রশিদ সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসক হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেছেন। শেখ আব্দুর রশিদ‌ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হন। এছাড়াও তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।

শেখ আব্দুর রশিদ ১৯৫৭ সালের ৫ মে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি নেদারল্যান্ডসের দি হেগ শহরের ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ থেকে পাবলিক পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আব্দুর রশিদ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন। তিনি বিসিএসের ১৯৮২ ব্যাচে সম্মিলিত মেধাতালিকায় চতুর্থ ও প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছিলেন।

এদি‌কে, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ১৩ অক্টোবর শেষ হবে। দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতিবার থেকে আগামী রোববার পর্যন্ত টানা চার দিন বন্ধ থাকায় বুধবারই (৯ অক্টোবর) মাহবুব হোসেনের শেষ কর্মদিবস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ

প্রকাশিত সময় : ১১:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪