মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ চান প্রধান উপদেষ্টা

উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ করেন এক্সিলারেট এনার্জির ঊর্ধ্বতন কর্মকর্তারা

বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে এবং দেশে ব্যবসায়িক পরিবেশের উন্নতির জন্য পদক্ষেপ নিয়েছে।

এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোস মঙ্গলবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে স্টিভেন কোবোস বলেন, এটি বাংলাদেশে ব্যবসায়িক আস্থা বাড়াবে।

তিনি মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বলেন, আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে আমেরিকান কোম্পানিগুলোর বাংলাদেশে বিনিয়োগে অনেক আগ্রহ দেখা দিয়েছে। ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্যসহ কিছু শীর্ষ মার্কিন কোম্পানি বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত।

এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট বলেন, আমার কোম্পানি বাংলাদেশে জ্বালানি খাতে এবং ডিকার্বোনাইজেশনে আরও বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। কোম্পানিটি বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) মসৃণ সরবরাহ বাড়াতে এবং নিশ্চিত করতে চায়।
এক্সিলারেট এনার্জি বর্তমানে বাংলাদেশে দুটি অফশোর ভাসমান স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিটে বিনিয়োগ রয়েছে। কোম্পানিটি ১.১ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে, যা দেশের দৈনিক গ্যাস সরবরাহের প্রায় ৩৪ শতাংশ।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যিনি সম্প্রতি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন। এছাড়া, কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ডেরেক ওং ও র‌্যামন ওয়াংডি এবং কান্ট্রি ম্যানেজার হাবিব ভূঁইয়া উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ও এসডিজিবিষয়ক প্রধান লামিয়া মোরশেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং জ্বালানি সচিব সাইফুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ চান প্রধান উপদেষ্টা

প্রকাশিত সময় : ১০:৩০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪