বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কঠিন ম্যাচে অস্ট্রেলিয়ার জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব শুরু হয়েছে। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। অল্প রানের পুঁজি নিয়েও অস্ট্রেলিয়াকে শেষ ওভার পর্যন্ত নিয়ে গেছে প্রোটিয়ারা; অজিরা জিতলেও আজকের হারে আফ্রিকানদের প্রাপ্তি বলতে এটুকুই।

শনিবার (২৩ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত জিতেছে অস্ট্রেলিয়া। টসে হেরে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে মাত্র ১১৮ রান সংগ্রহ করে দ. আফ্রিকা। প্রথম ম্যাচেই দুর্দান্ত বল করেছে অস্ট্রেলিয়ার বোলাররা।

জবাবে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেটে জেতে দলটি। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন স্টিভ স্মিথ।

শেষ দিকে জয়ের জন্য দরকার ছিল ৩ বলে ২ রান। তখন ৪মেরে জয় নিশ্চিত করেন অস্ট্রেলিয়ার মার্কাস। টি-টোয়েন্টি মানেই উত্তেজনা। ক্ষণে ক্ষণে ম্যাচের রঙ বদলে যায়। এ ম্যাচেও তাই হয়েছে। বারবারই মনে হয়েছে, হেরে যাচ্ছে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

কঠিন ম্যাচে অস্ট্রেলিয়ার জয়

প্রকাশিত সময় : ১১:০১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১