বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপে ৪৬ জন অনিয়মিত প্রবাসী আটক

মালদ্বীপের কে হুরা দ্বীপে অভিযান চালিয়ে ৪৬ জন অনিয়মিত প্রবাসী শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ।

ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয়েছে, হুরায় অনিয়মিতভাবে বসবাসকারী ৪৬ অভিবাসীকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। তবে, তাদের পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ।

২০২৩ সালে মালদ্বীপে অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এ পর্যন্ত ৫ হাজারের বেশি প্রবাসীকে মালদ্বীপ থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মালদ্বীপের রাজধানী মালেতে অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের ভয়ে অনেক প্রবাসী বিভিন্ন দ্বীপে চলে যাওয়ার পর ইমিগ্রেশন বিভাগ ২০২৪ সালের অক্টোবরে সেসব দ্বীপেও অভিযান শুরু করে

অবৈধ অভিবাসন ঠেকাতে মালদ্বীপে ‘অপারেশন কুরাঙ্গি’ শীর্ষক অভিযান চালানো হচ্ছে। অপারেশন কুরাঙ্গির উদ্দেশ্য—মালদ্বীপে অবস্থানরত সব প্রবাসীর বায়োমেট্রিক ডাটা সংগ্রহ করা। এ পর্যন্ত ২৫ হাজার প্রবাসীর বায়োমেট্রিক ডাটা সংগ্রহ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মালদ্বীপে ৪৬ জন অনিয়মিত প্রবাসী আটক

প্রকাশিত সময় : ০৮:১৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫