মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুদিনের সফরে ঢাকায় কপ-২৬ প্রেসিডেন্ট

দুই দিনের সফরে বুধবার সকালে ঢাকায় পৌঁছেছেন কপ-২৬ প্রেসিডেন্ট অলোক শর্মা। তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এদিন সকাল ৯টা ২০ মিনিটে কিউআর ০৯৫৭ একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও আলোক শর্মার সাক্ষাৎ করার কথা রয়েছে।

এক বার্তায় ব্রিটিশ হাইক‌মিশন জানায়, জলবায়ু পরিবর্তনের প্রভাবের ঝুঁকিতে থাকা দেশগুলোর পাশে থাকার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন কপ-২৬ প্রেসিডেন্ট। এ সফরে জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যক্রম সম্পর্কে আরো জানতে তিনি নেতৃস্থানীয় ব্যক্তি, বিশেষজ্ঞ ও তরুণদের স‌ঙ্গে সাক্ষাৎ করবেন।

চলতি বছরের নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ আয়োজিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনকে (কপ–২৬) সামনে রেখে জলবায়ু ইস্যুতে দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার সমর্থন অর্জনে ঢাকা সফরে এলেন অলোক শর্মা।

দুই দিনের এ সফরের প্রথম দিন ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন অলোক শর্মা। এরপর বাংলাদেশ-যুক্তরাজ্য জলবায়ু বিষয়ক রাউন্ড টেবিলে অংশ নেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাসে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়তে পারে

দুদিনের সফরে ঢাকায় কপ-২৬ প্রেসিডেন্ট

প্রকাশিত সময় : ০৪:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১