বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকায় আসছে

আজ চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকায় আসছে

আজ দেশে আসছে চীনের দ্বিতীয় দফা উপহারের সিনোফার্মের ছয় লাখ করোনার টিকা। এরই মধ্যে টিকা আনতে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি বিমান বেইজিং পাঠানো হয়েছে।

রবিবার বিকেলে উপহারের টিকা আর চিকিৎসাসামগ্রী নিয়ে ঢাকায় ফিরবে বিমান দুটি।

এর আগে গত ১২ই মে চীন  সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায়। পরে চীন আবারও দ্বিতীয় দফায় বাংলাদেশকে টিকা উপহার দেয়ার ঘোষণা দেয়।

গত ২১শে মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র ফোনালাপ হয়। এই ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেয়ার কথা জানান।

চীনের সিনোফার্ম থেকে দেড় কোটি টিকা কেনার পাশাপাশি রাশিয়া থেকে এক কোটি টিকা কিনতে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আজ চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকায় আসছে

প্রকাশিত সময় : ১০:০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১